শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ জেলা এসোসিয়শন বাফেলোর থ্যাংকস গিভিং ডে ফ্যামিলি পার্টি ও সাধারন সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

নিউইয়র্ক প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা এসোসিয়শন বাফেলোর আহবায়ক কমিটির আয়োজনে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে ফ্যামিলি পার্টি এবং সাধারন সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শিমুল হাসানের পরিচালনায় কোরান তেলাওয়াত করেন হাফেজ মশিউর রহমান। বাফেলোর একটি পার্টি পার্টি হলে সংগঠনের সাধারণ সভা ও সম্মেলন এবং আমেরিকায় জন্মনেয়া শিশুদের বিনোদনের জন্য এই দিন থ্যাংস্ক গিভিং ডে উপলক্ষে ফ্যামিলি পাটির আয়োজন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সুফিয়ান, গাজী অলিউর রহমান, চৌধুরী তোয়াহা, গাজী হাফিজুর রহমান, আহমদ হোসেন, মোশারফ চৌধুরী, আতিকুর রহমান, আবুল কাসেম, হাসান ফায়সল সাঈদ আলী, কামরুল ইসলাম, রেজাউল চৌধুরী, লুৎফুর রহমান, মিরাজ তালুকদার, আরিফ শুভ, নাজনিন শিউলী। অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অফ বাফেলোর সহ সভাপতি সাগর মোঃ সানু, সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শুকুর আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে সকলের মতামতে সভার সভাপতি ২০২১-২০২৩ ইং সনের জন্য নতুন আংশিক কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি-আবু সুফিয়ান হুমায়ন, সহ সভাপতি-গাজী অলিউর রহমান, চৌধুরী তোয়াহা, মাহফুজুর চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ শিমুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক-আকিকুর রহমান, মোঃ আবুল কাসেম, কোষাধ্যক্ষ-হাসান ফায়সল, সাংগাঠনিক সম্পাদক-সাঈদ আলী, আপ্যায়ন ও সমাজ কল্যান সম্পাদক-কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা-নাজনিন শিউলি, সদস্য-লুৎফুর রহমান মোস্তফা, আহম্মদ হোসেন, গাজী হাফিজুর রহমান সাদী। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কিছু দিনের মধ্যেই পূর্নাঙ্গ কমিটি গঠন করে পত্রিকা ও সোস্যলমিডিয়ায় প্রকাশ করার জন্য বলা হয়। সভাপতি তার বক্তব্যে অনুষ্ঠানে বিপুল উপস্থিত হবিগঞ্জবাসীকে নতুন কমিটি কে সব ধরনের সহযোগিতার আহবান জানান এবং নবনির্বাচিত কমিটি কে অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষন টারর্কি সহ রকমারি বাংলাদেশী খাবার দিয়ে ডিনারে মাধ্যমে সভাটি শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com