বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লন্ডনে বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৬২ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন ॥ গত ২৮ নভেম্বর, রবিবার বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন (সুরমা সেন্টার) এর উদ্যোগে সুরমা সেন্টারের হলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম পর্ব ছিল আলোচনা সভা, এতে সংগঠনের বোর্ড ডাইরেক্টর জালাল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ছালিক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেন কাউন্সিলের ডেপুটি লিডার পেট্রিসিয়া কালাঘহান, বিশেষ অতিথি কাউন্সিলর পোল টমলিনসন ও কাউন্সিলর আব্দুল কাদির। এতে আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ মাহমুদ মিয়া, বৃটিশ সিভিল সার্ভেন্ট তাহির আলী প্রমূখ।
২য় পর্বে বোর্ড ডাইরেক্টর যথাক্রমে জামাল আহমেদ, মুঞ্জেরিন রশিদ ও আবদুল মোহিতের সহযোগিতায় বৃটেনে বেড়ে ওঠা বাচ্চাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সাংস্কৃতি বিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে মোস্তফা কামাল মিলনের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত প্রচুর সংখ্যক বাঙ্গালীরা অংশগ্রহন করেন।
পরিশেষে সংগঠনের সভাপতি ছালিক মিয়া আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন (সুরমা সেন্টার) কমিউনিটির বিভিন্ন সেবা মূলক কর্মকা-ের পাশাপাশি বাংলাদেশের সকল জাতীয় ও রাষ্ট্রীয় দিবস পালন করে থাকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com