বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে তিন ইউনিয়নে ৪ জনের মনোনয়ন অবৈধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ইউপি নির্বাচনে ৩টি ইউনিয়নের ৪ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে। অবৈধ প্রার্থীদের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী।
গতকাল ২৯ নভেম্বর সোমবার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ধার্য্যকৃত দিন ছিল। সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া প্রবাস থেকে লোক মারফত মনোনয়ন পত্র জমাদান করেছেন। এক্ষেত্রে তিনি নিয়ম অনুযায়ী যথাযথ আইনের দিকনির্দেশনা লঙ্গন করেছেন। এই জন্য তার মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে। ৯নং পুকড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদল হওয়ার কারনে নান্নু মিয়ার মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারন ইউপি সদস্য প্রার্থী ফারুক মিয়ার জমাকৃত চালানের কপিতে সমস্যা থাকার কারনে তার মনোনয়ন পত্রও অবৈধ ঘোষনা করা হয়েছে। ১৪নং মুরাদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মিজানুর রহমানের বয়স ২৩ বৎসর ১০ মাস ২৩ দিন হওয়ার কারনে তাহার মনোনয়ন পত্রটিও অবৈধ ঘোষনা করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাতিল হওয়া প্রার্থীগণ আপিল দায়ের করতে পারবেন, আপিল নিষ্পত্তি করা হবে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ করা হবে ৬ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com