মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম, উপজেলা আ’লীগের সভাপতি মুকুল সেক্রেটারী সাইফুল বহিস্কার

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৮২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দলীয় শৃঙ্খল ভঙ্গ ও বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিমকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
জেলা আওয়ামলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃংখলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে সাময়িক বহিস্কার করা হয়। এবং স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রে প্রস্তাব প্রেরণ করা হয়।
অপর এক পত্রে ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এবং কেন স্থায়ী বাবে বহিস্কার করা হবে না ১৫ কার্য দিবসের মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না পাওয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাবেদুল আলম সাজু দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাজু নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর আপন ছোট ভাই। তাই সাইফুল জাহান চৌধুরী ছোট ভাই সাজু পক্ষে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিমকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। ফজলুল হক চৌধুরী সেলিম ৮নং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাবেদুল আলম চৌধুরীর চাচা। ফলে তিনি সাজুর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com