বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ভবন উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ করোনার ক্ষতি কাটিয়ে উঠতে আন্তরিক থাকার নির্দেশনা

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন বলেছেনÑকরোনা মহামারীর সময়ে সরকার তথ্য প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত রেখেছে। এরপরও অনেক শিক্ষার্থীর লেখাপড়ায় দীর্ঘ বিরতি ঘটেছে। সেজন্য করোনার ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সকল শিক্ষককে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার সকালে এক কোটি টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।
জানা গেছেÑ ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলার রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ ও প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ২য় তলা সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন এমপি আবু জাহির। তাঁর প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। দুইটি ভবনের উদ্বোধন শেষে পৃথক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে নির্বাচনে নৌকার পক্ষে থাকতে সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com