বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে ইউপি নির্বাচন বাকী ৪দিন ॥ শেষ মুহুর্তের প্রচারনায় জমে উঠেছে নির্বাচন ॥ কালো টাকা ছড়াছড়ি, সেই সাথে দেশী বিদেশী মদের বাহার

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর বাকী ৪ দিন। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে শেষ মুহুর্তের প্রচারনায় উপজেলার সর্বত্র জমে উঠেছে নির্বাচন। প্রার্থীরা তাদের নির্ঘুম প্রচারনায় চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সাথে করছেন কুশল বিনিময়, উঠান বৈঠক, হাত-পা’য়ে ধরে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ভোট ভিক্ষা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে যোগ হয়েছে টাকার ছড়াছড়ি। এছাড়া কয়েকটি ইউনিয়নে কিছু ভোটার মনোরঞ্জনের জন্য প্রার্থীরা সংগ্রহ করে দিচ্ছেন দেশী বিদেশী মদ। এতে নির্বাচনের পরিবেশ কুলোষিত হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন। উপজেলার ১৩টি চেয়ারম্যন পদের বিপরিতে ৬২ জন, ২১টি সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরিতে ১৭৮ জন ও ৬৩টি সাধারণ সদস্য পদের বিপরিতে ৪৮৪ জনসহ মোট ৭২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২রা নভেম্বর পৃথক পাচঁ জন রিটার্নিং অফিসারের নিকট তারা মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। ১২ নভেম্বর প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এরপর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারনায় নেমে পড়েন। গণ সংযোগ, কুশল বিনিময়সহ হাটে বাজারে, চা ষ্টলে জমে উঠে নির্বাচনী আড্ডা। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার, ২২৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৫৫০ এবং ১ লাখ ১৮ হাজার ৬৭৭ জন। ১৩টি ইউনিয়ন নির্বাচনে মোট কেন্দ্র ১৩৩টি। তন্মধ্যে সরকারী তথ্যমতে ৫০টি কেন্দ্র ঝুকিঁপুর্ণ দাবী করলেও বেসরকারী ভাবে ঝুকিঁপুর্ণ কেন্দ্র হবে মোট কেন্দ্রের অর্ধেক। নির্বাচনী আচরণ বিধির তোয়াক্ষা না করে প্রার্থীরা তাদের ইচ্ছামতো প্রচারনা চালিয়ে যাচ্ছেন। চলছে মিছির, মিটিং ও শোডাউন। এদিকে শেষ মুহুর্তের প্রচারনায় কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে। নিজেরদের আয়ত্তে ভোট ভাগিয়ে আনতে শুরু হয়েছে টাকার খেলা। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা উন্নয়নের নামে দেয়া হচ্ছে লাখ লাখ টাকা অনুদান। এবারের নির্বাচনে পা’য়ে ধরার প্রবনতা লক্ষনীয়।
১৩টি ইউনিয়নে ৫ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করেন। তারা হলেন, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার, সমবায় অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার। উপজেলায় ১ ও ৪ নং ইউপি ব্যতিত বাকী ইউনিয়নে আওয়ামীলীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া জাপা ৫ ও ১টি ইউপিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনিত প্রার্থী রয়েছেন। জাপার ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দু একটি ইউনিয়ন ব্যতিত প্রায় সব ক’টি ইউনিয়নে আওয়ামীলীগের শক্র আওয়ামীলীগ। প্রতিন্দ্বন্দ্বি হবে নৌকার সাথে বিদ্রোহী প্রার্থীদের। এবারের নির্বাচনে বেশীর ভাগ ইউনিয়নে নৌকার ভরাডুবির আশংখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com