বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে পুলিশের অভিযানে গাঁজা সহ এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট উত্তর বাজার মেইন রোড লন্ডন স্পাইসির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আঃ মুমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ২১ নভেম্বর সকাল পৌনে দশটায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ,ওসি (তদন্ত) চম্পক দামের সার্বিক দিক নির্দেশনায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন, এস আই আল্লামা ইকবাল কবির দেওয়ান সম্রাট, ভুপেন্দ্র বর্মন এর নেতৃত্বে একদল পুলিশ। এ সময় অভিনব কৌশলে টমটম যোগে পাঁচারকালে ৫ কেজি গাঁজা ও বহনকারী টমটম সহ মুমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত মুমিন চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের শফিউদ্দিনের পুত্র। মুমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য দমন নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com