বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাজারে অস্বস্থি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে পাল্লা দিয়ে ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। তবে বিক্রেতাদের অভিযোগ, হবিগঞ্জ থেকে ডিম বিভিন্ন জেলায় পাঠানোর হওয়ায় এসব ডিমের দাম চড়া হয়েছে। গত কিছুদিন আগে ফার্মের মুরগির ডিম এক হালি ৩০ থেকে ৩২ টাকা, হাঁসের ডিম ৩৫-৪০ টাকা এবং দেশী মুরগির ডিম ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতো। কিন্তু ইদানিং ফার্মের মুরগির ডিম ৪০-৪৫ টাকা, হাঁসের ডিম ৬০ থেকে ৬৫ টাকা ও দেশী মুরগির ডিম ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজার সরেজমিন ঘুরে এ দৃশ্য দেখা যায়। কয়েকজন ব্যবসায়ী জানান, গ্রামগঞ্জ থেকে আসা ডিম আড়তদার কিনে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিচ্ছে। ফলে অতিরিক্ত দামে বিক্রি করতে হয়। ক্রেতারা জানান, মাছ, তরকারির পাশাপাশি ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। ফলে এসব ডিম কিনতে হিমশিম খেতে হচ্ছে। তবে ব্যবসায়ীরা আরও জানান, সামনে হয়তো ডিমের দাম কমতে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com