শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নাগুরা ধান গবেষণা ইনস্টিটিউটে নবান্ন উৎসব উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৫৩ বা পড়া হয়েছে

মোহাম্মদ জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নাগুরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল ১৬ নভেম্বর সকাল ১১টার দিকে উৎসবমুখর পরিবেশে কৃষক, শ্রমিক, মজুর, স্থানীয় ধান গবেষণা ইনস্টিটিউটের উর্র্ধতন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে নিয়েই আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন করা হয়। আনন্দ-উৎসবে ইনস্টিটিউটের মুখ্য ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত সকলকে নবান্নের পিঠা-পুলি ও মিষ্টিমুখ করিয়ে নবান্ন উৎসবের শুভ সূচনা করেন।
উৎসব শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা তুহিন হালদার, স্টোর অফিসার মোহাম্মদ আলমাস আলী মুঘল সহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা নবান্ন উৎসবে অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com