শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাসিক আইন শৃংখলা কমিটির সভা বাহুবলে যানজট সৃষ্টিকারী চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৪৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল সদরে যানজট সৃষ্টিকারী ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে অফিসার্স ক্লাবে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও মদ গাঁজা সেবন বিক্রি বন্ধ, দোকানে মূল্য তালিকা টানানো ও অবৈধ বালু মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন লিয়াকত, কামরুজ্জামান বশির, শাহ আব্দাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, ডা. বেনু দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত আনসার বিভিডি কর্মকর্তা আফসানা আনজুম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com