বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই ঘরে ঘরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শেখ ছাদিকুর রহমান শিশু

  • আপডেট টাইম রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতীক বরাদ্দ পেয়েই ইউনিয়নের ঘরে ঘরে প্রচারণা শুরু করেছেন নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শেখ ছাদিকুর রহমান শিশু। শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক পেয়ে জুম্মার নামাজের পর প্রচারণা শুরু করেন তিনি। তিনি প্রতিনিয়ত কর্মী-সমর্থকদের নিয়ে তার নির্বাচনী মার্কা (আনারস-প্রতীকে) ভোট চাইতে ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় ছুটে যাচ্ছেন। গতকাল শনিবার সরজমিনে ঘুরে দেখা যায়, ইউনিয়নের গ্রামের ছোট হাট বাজার, চায়ের দোকান, পাড়া মহল্লায় এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি ঘরে ঘরে ব্যাপক গনসংযোগের মাধ্যমে মানুষের ভোট প্রত্যাশা করছেন তিনি। এলাকার সাধারণ ভোটারদের কাছ থেকে জানাযায়, অতীতে তিনি বাউসা ইউনিয়নে দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দায়িত্ব থাকাকালীন সময়ে তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য একজন সুপরিচিত ক্লিন ইমেজের অধিকারী প্রার্থী হিসেবে এলাকার সাধারণ ভোটারদের কাছে বেশ জনপ্রিয় তিনি। ওই এলাকার জুনু মিয়া নামের একজন সাধারণ ভোটার জানান, একজন সদা হাস্যজ্বল সাদা মনের মানুষ হিসেবে হাজী শেখ ছাদিকুর রহমান শিশু মিয়াকেই এবার বিজয়ী করতে চান তারা। এ ব্যাপারে, হাজী শেখ ছাদিকুর রহমান শিশু মিয়া বলেন, আমি জনসেবাকে এবাদত মনে করি, দীর্ঘদিন বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম সর্বপূরি মানুষের উন্নয়নে কাজ করছি, দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার জনগণ আমার সাথে আছেন, আশিকরি আগামী ২৮ নভেম্বর জনতার রায়ে বিজয়ী হব ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com