বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দলীয় আনুগত্য স্বীকার করে প্রার্থীতা প্রত্যাহার করলেন ৩নং তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনু মিয়া

  • আপডেট টাইম শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রার্থীতা প্রত্যাহার করলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আনু মিয়া। গতকাল বৃহস্পতিবার তিনি রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসানের কাছে প্রার্থীতা প্রত্যাহারের লিখিত আবেদন করেন। দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দলীয় প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহিরের প্রতি সম্মান জানিয়ে তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া বলেন, বর্তমান আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী এম.এ মোত্তালিবের আপন ভাগনা মোঃ সাদেকুর রহমান আকাশ মিয়া গং আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নির্বাচন কমিশন এবং দলীয় হাই কমান্ডে আমার বিরুদ্ধে লিখিতভাবে মিথ্যা ঋণ খেলাফির অভিযোগ দেয় এবং বলে, আমি অবৈধ প্রার্থী, তাই আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়নি। কিন্তু আমি মনোনয়ন দাখিল করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই বাছাইয়ে আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এক পর্যায়ে আমি দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দলীয় প্রধানের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করি। আমি সব সময় ইউনিয়নের জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের সুখে দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com