বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার সাংবাদিক জুয়েলের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ শত্রুতার জের ধরে গৃহপালিত ৪০টি মোরগকে বিষ খাইয়ে হত্যা শহরে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাংচুর ॥ আহত ৫ বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

বাহুবলে বিষপানে ১ চা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিষ পানে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ( ৮ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার মধুপুর চা বাগানের ৬ নাম্বারে। পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মধুপুর চা বাগানের ৬ নাম্বার সেকশনের পুটিজুরী বন বিট এলাকার মৃত রামফল রবি দাসের ছেলে মমিন রবি দাস (২২) গত ২ নভেম্বর বিকাল ৩ টার দিকে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।
এ সময় পরিবারের লোকজন মমিন রবি দাসকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক মমিন রবি দাসকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ হাসপাতালে ৩ দিন চিকিৎসার পর মমিন কিছুটা সুস্থ হলে ৪ নভেম্বর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সোমবার ৮ নভেম্বর ভোর ৫ টার দিকে তার নিজ বাড়িতে মমিন রবি দাসের মৃত্যু হয়।
এই ব্যাপারে পুটিজুরী তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিন রবি দাসের মানুষিক সমস্যা ছিল। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com