বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইংল্যান্ড সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হবিগঞ্জের কৃতি সন্তান ফুটবল তারকা হামজা চৌধুরীর সাক্ষাৎ

  • আপডেট টাইম সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫২২ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ ইংল্যান্ড সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান ইংলিশ পিমিয়ার লীগের ফুটবলার লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও তার পরিবার। সাথে ছিলেন বাবা মুর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লন্ডনের বৃটিশ ফরেন কমনওয়েল্থ এন্ড ডেবলফমেন্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ফুটবলার হিসেবে মাঠ মাতাচ্ছেন হামজা চৌধুরী। তার পরিবারের সদস্যরা হবিগঞ্জর বাহুবল উপজেলার বাসিন্দা।
সর্বশেষ মৌসুমে প্রথম এশিয়ান হিসেবে হামজা জিতেছেন ইংলিশ এসএ কাপ। ফাইনালে শিরোপাজয়ী ম্যাচে ফিলিস্তিনী পতাকা হাতে তুলে নেন হামজা। চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মুর্শেদ-রফিয়ার ৪ সন্তান হামজা, তাসনিম, মেহেদী ও মাহির মধ্যে হামজা সবার বড়। মাত্র ৭ বছর বয়সে ইংল্যান্ডের লেস্টার সিটি দলে নাম লেখান হামজা। খেলেছেন ইংল্যান্ড অনুর্ধ ২১ জাতীয় দলেও। কয়েকদিন আগে কারাবাউ কাপে লেস্টারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হামজা।
২০১৭ সনে ইংলিশ ইনটেরিয়র ডিজাইনার অলিবিয়া ফাউন্টেনের সাথে বিয়ে হয় তারকা হামজা চৌধুরীর। এর আগে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিবিয়া। তাদের মেয়ে ইনাইয়া ও ছেলে ইসা নামে দুই সন্তান রয়েছে। লেস্টারে পিতা মাতার সাথে বসবাস করলেও বর্তমানে পৃথক বাসায় অবস্থান করছেন। বাংলাদেশে খেলার ইচ্ছা আছে হামজার। এ অপেক্ষার দিন ঘুনছে হামজার লাখো ভক্ত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com