মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত

  • আপডেট টাইম শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারের নিকট তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন। নিহতরা হচ্ছে-উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামের আসাব উদ্দিনের ছেলে শামীম আহমদ (২৫) ও রতনপুর গ্রামের মৃত গৌছ মিয়ার ছেলে শের আলী (৩০) । পুলিশ ঘাতক তেলের লরি (ঢাকা- মেট্রো-ঢ-৪১-০১৮৬) ও চালক হাবিবুর রহমান (৫৪ কে আটক করেছে। আটক চালক হাবিব নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জের আব্দুস সোবহানের পুত্র।
জানা যায়, রতনপুর গ্রামের শামীম আহমদ তার দু’বন্ধুকে নিয়ে শুক্রবার সকালে মটর সাইকেল যোগে মৌলভী বাজার যায়। বিকালের দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মডেলের বাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী তেলের লরি (ঢাকা- মেট্রো-ঢ-৪১-০১৮৬)’র সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী শামীম আহমদ এর মৃত্যু ঘটে। আহত হয় তার দু’বন্ধু শের আলী (৩০) ও আতাউর রহমান (২৪)। সাথে সাথে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শের আলী মারা যান।
এদিকে এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানচলাচল স্বাভাবিক করে। এ সময় চালকসহ দুর্ঘটনায় কবলিত লরি আটক করে শেরপুর হাইওয়ে থানায় নেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com