বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ মো. রিয়াদ আলী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯, সিপিসি-১। গ্রেপ্তারকৃত রিয়াদ আলী উপজেলার হাপ্টার হাওর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর গ্রামের আয়েশা সিদ্দিকার বাড়ির সামনে থেকে ৬০ কেজি গাঁজাসহ রিয়াদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com