বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গোপায়ায় ৮৫ লাখ টাকায় বাজারের উন্নয়ন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নূরানী মসজিদ বাজারে একটি দুই তলা ভবন, দুইটি শেড ও একটি ভিট নির্মাণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র প্রচেষ্টায় এ উন্নয়ন সম্পন্ন হয়েছে।
৮৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি। মঙ্গলবার বিকালে এমপি আবু জাহির আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে তিনি এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। বাজার কমিটির সভাপতি শফিকুর রহমান তোফায়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আক্তারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাবিবুর রহমান খান প্রমুখ।
এতে আরও বক্তব্য রাখেন বাজার কমিটির সদস্য তৈয়ব আলী, মকসুদ মিয়া, ছালেক মিয়া, আব্দুল মতিন, মোঃ জহুর আলী, সেলিম আহমেদ, আব্দুল কাইয়ুম। প্রকল্পে বাজারের দুই তলা ভবনে কমিটির কার্যালয়সহ ৫টি দোকান, দুইটি সব্জির শেড ও বাজারের জন্য আরও একটি ভিট রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com