বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের একজনসহ তিন ছিনতাইকারী সিলেটে গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে হবিগঞ্জের একজনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় গ্রেপ্তাকৃতদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার ছোরা উদ্ধার করে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- হবিগঞ্জ সদর উপজলার উচাইল শংকর পাশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. জুনায়েদ ইসলাম, সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকার সাকিনুর রহমানের (মৃত) ছেলে মো. শাকিল মিয়া ও নগরীর চৌকিদেখি এলাকার সুরুজ মিয়ার (মৃত) ছেলে ফয়েজ আহম্মেদ। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী। তারা দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com