সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জেলা যুবদল সভাপতি ইলিয়াছের মৃত্যুতে বাবুল চৌধুরীর শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রিচি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরী। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় এ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক বার্তায় বাবুল আহমেদ চৌধুরী বলেন- জেলা যুবদল সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ ছিলেন বিএনপি পরিবারের একজন উদীয়মান নেতা। রাজনীতির পাশাপাশি ইলিয়াছ একজন সফল ব্যবসায়ী, জনপ্রিয় জনপ্রতিনিধি। ইলিয়াছ মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত দলের জন্য কাজ করেছেন। মানুষের ভোটাধিকার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ইলিয়াছ সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছেন, কারাভোগ করেছেন। ইলিয়াছের মৃত্যুতে দলের অপূরনীয় ক্ষতি হয়েছে। আমরা একজন নিবেদিত নেতাকে হারালাম। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com