বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিয়া মোঃ ইলিয়াছ আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোঃ ইলিয়ছের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও ২নং রিচি আদর্শ ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, অকাল ইলিয়াছের মৃত্যুতে জাতীয়তাবাদী দল একজন নিবেদিত ব্যক্তিকে হারালো। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রিচি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- যুবদল নেতা মিয়া মোঃ ইলিয়াছ ছিলেন বিএনপি পরিবারের একজন উদীয়মান নেতা। রাজনীতির পাশাপাশি ইলিয়াছ একজন সফল ব্যবসায়ী, একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। ইলিয়াছ মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন।
হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর অকাল মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম। তিনি বলেন, মিয়া মোঃ ইলিয়াছ ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন সত্যিকারের দেশপ্রেমিক।
প্রস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও ২ নং রিচি আদর্শ ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার, নায়েবে আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান ও সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ। নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে মিয়া মোঃ ইলিয়াছ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com