মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার জশনে জুলুছ

  • আপডেট টাইম বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা আয়োজিত পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও বিশাল জশনে জুলুছ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও হবিগঞ্জ সুন্নী সংগ্রাম পরিষদের আহবায়ক সাংবাদিক এম এ ওয়াহেদ এবং জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কুতুবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জাফরী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান জুনায়েদ, ¯œানঘাট লতিফিয়া দরবার শরীফের প্রখ্যাত পীর ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মুফতি এম এ মোমিন, মাওলানা হাফেজ মফিজুর রহমান নকশেবন্দি, আলহাজ্ব জালাল উদ্দিন আল আবেদী, মোহাম্মদ আলী আল আবেদী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সৈয়দ আকিকুর রেজা, ডাঃ নুহু মিয়া, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম, চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মুফতি নজির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হেলালী, হাফেজ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নেতা আবু সুফিয়ান, জেলা ইসলামী ছাত্রসেনা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মহসিন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, ছাত্রনেতা আফজাল হোসেন প্রমূখ। বক্তারা বলেন, “সাধু হত্যা ও মন্দির ভাঙ্গা কোন ইসলামী শক্তি করতে পারেনা। যারা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ গঠন এ দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে তারাই আবার মুসলমানদের সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করছে। সরকার জাতীয় ভাবে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) জাতীয় ভাবে স্বীকৃতি দেয়ায় চক্রান্তকারীদের মাথা নষ্ট হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেয়ার যে চক্রান্ত হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যে কোন মূল্যে তা প্রতিহত করবে। আন্তর্জাতিক সন্ত্রাসীদের পুলিশ প্রহরায় মুসলমানদের বিরুদ্ধে উস্কানীমূলক কর্মসূচী পালন করতে দিচ্ছে আর মুসলমানদের তাদের মৌলিক অধিকার ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) পালন করতে বাধা দেয়া হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তা কখন মেনে নেবে না।” সভায় বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ ঘোষনার দাবী জানান। অন্যতায় সরকারকে চরম খেসারত দিতে হবে। তখন তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com