মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জের ৫ ইউনিয়নে নৌকার মাঝির নাম ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪৮০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়। ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগণ হচ্ছেন, ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভপতি আশরাফুল হোসেন মোবারুল, ২নং বদলপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, ৩নং জলসুখা ইউনিয়নে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাজাহান মিয়া, ৪নং কাকাইলছেও ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া ও ৫নং শিবপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তফছির মিয়া।
রবিবার ১০ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গনভবনে আ’লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন কমিটির যৌথ সভায় আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২জন সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশীত প্রার্থীর মধ্য থেকে চুড়ান্তভাবে ৫ জন প্রার্থীকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।
প্রকাশ, দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com