বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের রাজনগরে বখাটেদের হামলায় স্কুল ছাত্রী দু’বোন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরে বখাটেদের হামলায় বিকেজিসি স্কুলের দুই ছাত্রী বোন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা করছে। জানা যায়, দীর্ঘদিন ধরে কবরস্থান সড়কে বসবাসরত হবিগঞ্জ বিকেজিসি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী (১৫) কে উত্যক্ত করে আসছে একই এলাকার খোকন মিয়া। সম্প্রতি ওই ছাত্রীকে উত্যক্ত করা নিয়ে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রাহেলা বেগম বাদি হয়ে হবিগঞ্জ নারী শিশু নির্যাতন দমন আদালতে খোকন ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে ওই স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী (১০) ও তার বোন (১২) কে উত্যক্ত করে খোকনসহ কতেক বখাটে। এক পর্যায়ে তাদেরকে মারধর করে। পরে তাদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়। এ বিষয়ে সদর থানায় মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com