রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে সাবরেজিস্টারের বিরুদ্ধে দলিল লেখকদের কলম বিরতি অব্যাহত ॥ ভোগান্তি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর চারাভাঙ্গা চারাভাঙ্গা সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্টার শংকর কুমার ধর এর ঘুষ বাণিজ্য এবং বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে দলিল লেখকরা গতকাল ২য় দিনের মতো কলম বিরতি তথা দলিল লেখার কাজ থেকে বিরত ছিলেন। এতে দলিল করতে আসা জনসাধারনকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সরকারের রাজস্ব আদায়ও ব্যাহত হচ্ছে। দলিল লেখকদের অভিযোগ, সাবরেজিস্টার শংকর কুমার ধর প্রতি দলিলের মূল্যের উপর ১% থেকে ২% কমিশন না দিলে কোনো দলিল করতে চায়না, তাছাড়া প্রতিটি দানপত্র দলিল, এওয়াজ দলিল, ওছিয়তনামা দলিল, বায়না দলিল, নাদাবি দলিল, বাটোয়ারা দলিল, হেবা দলিল থেকে ৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত উৎকোচ না দিলে বিভিন্ন আইন আর অযুহাত দেখিয়ে দলিল করতে চায়না, কিন্তু টাকা দিলে আর কোনো আইন আর অযুহাত থাকেনা। দলিল লেখক সমিতির সভাপতি আহমেদ আব্দুর রব এনাম এবং সেক্রেটারি আব্দুল আজিজ জানান, বর্তমান সাব রেজিস্টার শংকর কুমার ধর বেলা ১টার আগে অফিসে আসে না। অফিসে আসার ১ ঘন্টা কাজ করার পরই উৎকোচ আদায়ের জন্য তার খাস কামরায় চলে যায়। এভাবে রাতের আধারে বিভিন্ন অযুহাতে ঘুষ বাণিজ্যের মাধ্যমে রাত ১০টা পর্যন্ত অফিস করে। এতে করে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তি ও হয়রানীর শিকার হচ্ছেন। এছাড়াও অসংখ্য দূর্নীতি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে শংকর কুমার ধর। উক্ত শংকর কুমার ধর এর বিরুদ্ধে দলিল লেখকদের কেহ কোনো প্রতিবাদ করলে তার লাইসেন্স বাতিলসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে থাকে। সাব রেজিস্টার আরো বলে আমি পুলিশ অফিসার থেকে সাব রেজিস্টার হয়ে আসছি। আমার বিরুদ্ধে কেহ কোনো কিছু করে পার পাবেনা। আমি উপর মহল উৎকোচের ব্যাপারে অবগত আছেন। দলিল লেখকরা শংকর কুমার ধরের অপকর্মের বিচার চান এবং তাকে দ্রত এখান থেকে বদলীর দাবী জানান। অন্যতায় এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও তারা জানান। তারা আরও অভিযোগ করেন তাদের এই কর্মসূচি বানচাল করতে সাব রেজিস্টার শংকর কুমার দলিল লেখকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে বিভিন্ন ফন্দি আঁটছেন। তবে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com