বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ হামলায় সেলিনা আহত ॥ টাকা-স্বর্ণ লুট

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সেলিনা আক্তার (৩৭) নামে এক মহিলা হামলায় আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুত্রবার সকালে ঘটে। আহত সেলিনাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আক্তারকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মীরবাড়ির মৃত আবু আলীর ছেলে জবেদ আলী মীরের সাথে বিয়ে দেয়া হয়। এক মেয়ে ও দুই ছেলে নিয়ে চলে সেলিনার সংসার। প্রায় ১০ বছর আগে দু’ভাই তাদের বোনকে বাড়িতে এনে বসবাসের জন্য একটি ঘর তুলে দেন। কয়েক মাস ধরে ছোট বোন সেলিনা আক্তারকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এক পর্যায়ে পৈত্রিক সম্পত্তির চান সেলিনা। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ভাইয়েরা। এনিয়ে প্রায়ই ভাই বোনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। নিরূপায় হয়ে সেলিনা পৈত্রিক সম্পত্তির দাবীতে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ভাই দ্বয় আরো ক্ষিপ্ত হয়ে উঠেন।
সেলিনা জানান, গতকাল তার ভাইয়েরা তার ঘর ভাংচুর করলে তিনি বাধা দেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সেলিনা গুরুতর আহত হন। তার মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে। এসময় তার ঘরের আসবাবপত্র ভাংচুর ও ঘরের আলমিরায় রক্ষিত ২ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com