বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ে বাঁধা দেয়ার জের ॥ দোকানে হামলা ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে জেকে এন্ড এইচকে হাইস্কুলের সামনে ছাত্রীদের ইভটিজিং করায় বাঁধা দেয়ার জের ধরে দোকানপাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাটে লুটপাটেরও অভিযোগ করা হয়। এ ঘটনায় সদর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি হলে কয়েক যুবক জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের ছাত্রীদের ইভটিজিং করে। এ সময় স্কুল এন্ড কলেজ মার্কেটের ব্যবসায়ী নাহী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল মন্নান, তার পিতা হাজী মো. জিতু মিয়াসহ কয়েকজন তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে নাহী এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে। এছাড়াও বৈদ্যুতিক তার, চার্জ লাইটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় হামলায় বেশ কয়েকজন আহত হন। তাৎক্ষণিক জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি বেগতিক দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নাহী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল মন্নান বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বড় বহুলার ২নং পুল এলাকার বাসিন্দা মৃত নানু মিয়ার ছেলে মো. জুবেল মিয়া, আব্দুল জলিলের ছেলে কালা মিয়া, রাজা মিয়া, মো. তারেক মিয়া ও ছরুক মিয়ার ছেলে শাফির নাম উল্লেখ করে ৭/৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com