বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রশিক্ষণের ভাতা ও চিকিৎসা সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে এগুলো বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। লাখাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারীদেরকে এই প্রশিক্ষণ ও ভাতা দেয়া হয়েছে। একইদিন এমপি আবু জাহির তিনজন অসুস্থ রোগীর হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আসা দেড় লাখ টাকার চেক তুলে দিয়েছেন। এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন এমপি আবু জাহির। সভায় মাদক ও চুরি-ডাকাতির ব্যাপারে পুলিশ প্রশাসনকে সজাগ থাকারও নির্দেশনা দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com