বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন কমিশন গঠন

  • আপডেট টাইম বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্য নির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৩সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে শাকিল মোহাম্মদকে। বোর্ডের সদস্যরা হলেন, বিপ্লব রায় চৌধুরী ও চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ।
৩ সদস্য বিশিষ্ট আপীল বোর্ডের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে মোঃ নূর উদ্দিন কবিরকে। বোর্ডের সদস্যরা হলেন, আব্দুল মোছাব্বির বকুল ও মোঃ আব্দুস ছালাম দুলাল।
চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, নির্বাহী সদস্য আব্দুর রহমান, মোঃ দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আমিনুল ইসলাম বাবুল, মোঃ মফিজুর রহমান বাচ্চু, মোঃ জাহিরুল আলম, এসএনএম ফজলে রাব্বী রাসেল, মোঃ এনামুল হক, সোহেল রানা তালুকদার, শেখ আনিসুজ্জামান, মোঃ জয়নাল আবেদীন, অতীন কুমার দত্ত চৌধুরী পাপন।
সভায় চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোঃ তকাম্মুল হোসেন কামাল, চেম্বার সচিব মোঃ আরজু মিয়া মজুমদারের মাতা মোছাঃ মরম চান বিবি ও চেম্বারের আপীল বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় চেম্বারের নির্বাহী সদস্য শেখ আনিসুজ্জামান হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com