বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সুখের নীড় বাঁধতে গিয়ে প্রেমিক কারাগারে প্রেমিকা সেইভ হোমে

  • আপডেট টাইম বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রেমের টানে ঘর থেকে বের হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও শেষ পর্যন্ত প্রেমিক যুগলের টাই হল জেল হাজতে। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উক্ত প্রেমিক জাহিদ হাসান ও প্রেমিকা নবীগঞ্জ থানায় স্বেচ্ছায় হাজির হয়ে স্বেচ্ছায় কারাভোগের সিদ্ধান্ত জানান। মামলার তদন্ত কর্মকর্তা তাদের জবানবন্দি শুনে প্রেমিক জাহিদ হাসান (২১)কে মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করেন। বিজ্ঞ আদালতে প্রেমিকার ২২ ধারায় জবানবন্দি, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বয়স নির্ধারনের জন্য প্রেরন করেন। সেখানে ডাক্তারী পরীক্ষা শেষে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি শেষে ভিকটিম যুবতী তার মা’য়ের জিম্মায় না যাওয়ায় বিজ্ঞ বিচারক তাকে সিলেট সেইভ হোমে প্রেরনের নির্দেশ প্রদান করেছেন।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার নাদামপুর এলাকার প্রেমিকা (১৮) দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাজাবাদ গ্রামের ফরহাদ মিয়ার ছেলে জাহিদ হাসান (২১) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ খবর মেয়ের পরিবারের লোকজন জানতে পেরে তাকে এ পথ থেকে সরে আসার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে তার পরিবার। এতে গত ৬ সেপ্টেম্বর বিকালে প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে ফাড়ি দেয়। এ ঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলার খবর পেয়ে প্রেমিক জুটি মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে থানায় স্বেচ্ছায় হাজির হন।
এ ব্যাপারে প্রেমিকা জানান, তার মা-ভাই তাকে অন্যত্র বিবাহ দেয়ার চেষ্টা ও নির্যাতন চালিয়ে আসছিলেন। তা সহ্য করতে না পেরে প্রেমিক জাহিদ হাসানের সাথে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেন। বর্তমানে তারা স্বামী-স্ত্রী। কিন্তু তার মা থানায় মামলা দায়ের করার খবর পেয়ে তারা থানায় আত্মসমর্পন করেন। এদিকে ভিকটিম প্রেমিকার ডাক্তারী পরীক্ষা শেষে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। পরে সে তার মায়ের জিম্মায় যেতে না চাওয়ায় সিলেটস্থ নিরাপত্তা হেফাজতে প্রেরন করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই স¤্রাট জানান, উক্ত প্রেমিক যুগল মঙ্গলবার ভোরে পালিয়ে যাবার সময় স্থানীয় নতুন বাজার (গাজীর টেক) এলাকা থেকে তাদের আটক করে প্রেমিক জাহিদকে মামলায় আদালতে প্রেরন এবং প্রেমিকাকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য হবিগঞ্জ প্রেরন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com