বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে বাল্য বিয়ে পন্ড ও জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে বাল্য বিয়ে পন্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন এ বাল্য বিয়ে বন্ধ করেন। সে ওই গ্রামের আব্দুল হক এর ৮ম শ্রেণীর স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে জুতিয়া খাতুন (১৬)।
এ সময় ঘটনাস্থলে কিশোরীর পিতাকে পাওয়া যায়নি। তার মা-কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা এবং কিশোরী প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে ফরমে মুচলেকা নেয়া হয়।
সহকারী কমিশনার ভূূমি রুহুল আমিন বলেন, কিশোরীর নামে ইউপি সচিব ও চেয়ারম্যান এর যৌথ স্বাক্ষরে যে জন্ম সনদ ইস্যু করা হয়েছে তার সাথে স্কুলে সংরক্ষিত রেজিস্ট্রার এ নিবন্ধিত জন্ম তারিখ এর মিল পাওয়া যায়নি। কোন তথ্যের ভিত্তিতে জন্ম সনদ প্রদান করা হয়েছে সে বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবহিত করার জন্য বলা হয়েছে। ইস্যুকৃত জন্ম সনদ জালিয়াতির আশ্রয় নিয়ে করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com