শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নার্স ও সহকারীর বিরুদ্ধে এন্তার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্যারামেটিক ও তার সহকারীর বিরুদ্ধে ভুল চিকিৎসায় এক প্রসুতি নারীসহ দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ভাটি অঞ্চলের একমাত্র চিকিৎসা কেন্দ্র কাকাইলছেওয়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। সেখানে আজমিরীগঞ্জ ছাড়াও মিঠামইন, ইটনাসহ বিভিন্ন উপজেলা থেকে রোগীরা সেবা নিতে আসেন। ওই কেন্দ্রের প্যারামেটিক ইশরাত জাহান রুনা ও তার সহকারী শাহানা আক্তারের ব্যবহারে রোগীরা অসন্তোষ্ট। প্রায় গত ১ মাস আগে আজমিরীগঞ্জ উপজেলার কামালপুরের তাসলিমা আক্তার (৩০) নামের এক প্রসুতি মহিলাকে চিকিৎসা দেয়া হয় ওই কেন্দ্রে। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে গত শুক্রবার তিনি পুনরায় গেলে পরীক্ষা নিরীক্ষা করে তাকে জানানো হয়, বাচ্চার অবস্থা ভালো নয়, এখনই ডেলিভারী করাতে হবে। এতে তাসলিমার পরিবার রাজি হলে নরমাল ডেলিভারীর চেষ্টা চালায় রুনা ও শাহানা। এক পর্যায়ে তাসলিমার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরে তাসলিমাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাসলিমা মারা যায়। অপরদিকে কাকাইলছেওয়ের পার্শ্ববর্তী ইটনা থানার বড়বাড়ি গ্রামের আমির হোসেনের স্ত্রী সাথী আক্তার (২৫) সম্প্রতি প্রসুতি ব্যথা নিয়ে রুনা ও শাহানার কাছে আসলে তাকে কিছু ওষুধ ও চিকিৎসা দেন। কিছুদিন পর পুনরায় তাদের কাছে গেলে নরমাল ডেলিভারীর চেষ্টা করে। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জে সিজার করানোর জন্য পাঠানো হয়। একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করানো হয়। এ বিষয়ে ইশরাত জাহান রুনা জানান, তারা যতটুকু পারেন রোগীদের সেবা দেয়ার চেষ্টা করেন। টাকা নেয়ার বিষয়টি ঠিক নয়। তবে কেউ খুশি হয়ে কিছু দিলে তারা নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com