সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে সিএনজি চোর চক্রের সদস্য গ্রেফতার ॥ সিএনজি ফিরিয়ে দেয়ার নামে ১ লাখ টাকাও হাতিয়ে নেয়

  • আপডেট টাইম রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ছালে আহমদ (২৪) নামে সিএনজি চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ। গ্রেফতারকৃত ছালে আহমদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের নোয়াজ মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থগ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মো. মাসুক মিয়ার সিএনজি (অটোরিকশা) নিজ বাড়ি থেকে গত (১৭ আগস্ট) চুরি হয়ে যায়। এরপর থেকে গাড়ির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোনো হদিস পাওয়া যায়নি। (১৭ আগস্ট) বিকেলে মো. মাসুক মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে ১ লাখ টাকার বিনিময় সিএনজি ফিরিয়ে দিবে বলে দুর্বৃত্তরা। চোরচক্রের কথামতো ১ লাখ টাকা নিয়ে প্রথমে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এবং পরে পানিউমদা ইউনিয়নের বুড়িনাও নামকস্থানে যান মাসুক মিয়া। সিএনজি নিয়ে ফিরিয়ে দেয়ার বিনিময়ে ১ লাখ টাকা নিয়ে যায় ওই চোরচক্র। কিন্তু সিএনজি ফেরত দেয়নি। বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন ভুক্তভোগী মাসুক মিয়া। গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বন) সন্ধ্যায় নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আমিনুুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেবপাড়া বাজারে শাহজালাল ফার্নিচার নামক একটি দোকান থেকে সন্দেহভাজন হিসেবে ছালে আহমদ (২৪) কে যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সিএনজি চুরি ও টাকা নেয়ার বিষয়টি স্বীকার ছালে আহমদ। ওইদিন রাতেই মাসুক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় ছালে আহমদসহ ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে এই মামলায় ছালে আহমদকে গ্রেফতার দেখায় পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, সিএনজি চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আরও ৩ আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com