বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইর কৃষ্ণপুর গণ্যহত্যা ব্রাশফায়ারে হত্যা করা হয় ১২৭ জন নারী-পুরুষকে

  • আপডেট টাইম শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

আবুল কাশেম, লাখাই থেকে ॥ আজ কৃষ্ণপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে পাক হানাদার বাহিনী হত্যা করেছিল লাখাই উপজেলার হিন্দু অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামের ১২৭জন নারী-পুরুষকে। এছাড়া আশপাশের এলাকাগুলোতে হামলা চালিয়ে আরো শতাধিক লোককে হত্যা করে। পাক বাহিনীর সহায়তায় রাজাকারদের ভয়াবহ তান্ডবলীলার দুঃসহ স্মৃতি আজ ভুলতে পারছেনা স্থানীয়রা। স্বাধীনতা লাভের এতো বছরেও এলাকাটিকে বধ্যভূমি হিসেবে ঘোষণা করা হয়নি।
লাখাই উপজেলার কৃষ্ণপুর, চন্ডিপুর হিন্দু অধ্যুষিত। এসব গ্রামে অনেকটাই দূর্গম হওয়ায় এখনো কোন মানুষ সেখানে খুব একটা যায়না। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনী ও তার দোসররা কৃষ্ণপুর গ্রামে হামলা চালিয়ে জ্বালিয়ে দেয় হিন্দুদের সব ঘর-বাড়ি। এ ছাড়া ১২৭ জন নর-নারীকে লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, কৃষ্ণপুর গ্রামটি একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন। যে কারনে হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক হিন্দু কৃষ্ণপুর ও চন্ডিপুরে আশ্রয় নিয়েছিল। তারা বলেন, ১৮ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অবস্থিত পাক সেনা ক্যাম্প থেকে কয়েকটি স্পিডবোট যোগে একদল পাঞ্জাবি ও শতাধিক রাজাকার আসে। তারা জানায়, রাজাকারদের পরমর্শক্রমেই পাকবাহিনী নিরীহ গ্রামবাসীকে স্থানীয় কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে লাইনে দাড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। এ সময় বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয় ও লুটপাট চালায়। এছাড়া গ্রামের নারীদের সম্ভ্রম হরন করে। রাজাকারদের পরমর্শক্রমেই পাকবাহিনী এ এলাকাগুলোতে তান্ডবলীলা চালায়। হানাদারদের হাত থেকে বাচতে গ্রামের শতশত নারী পুরুষ সেদিন বিদ্যলয়ের পার্শ্ববতী পুকুরের কুচুরিপানার নিছে লুকিয়ে থাকে।
গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া হরিদাস বাদি হয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লিয়াকত আলী গোপনে দেশ ত্যাগ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com