বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের জাহাঙ্গীর মৌলভীবাজারে ডাকাতিকালে জনতার হাতে আটক

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মৌলভীবাজারে এক বাড়িতে ডাকাতিকালে নবীগঞ্জের ডাকাত সর্দার জাহাঙ্গীরকে আটক করেছে স্থানীয় জনতা। সে উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ইয়াওর মিয়ার পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত সোমবার রাতে মৌলভী বাজারের কামালপুর ইউনিয়নের সরাপুর গ্রামে এক প্রবাসী বাড়ীতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতি চলাকালে গ্রামের লোকজন আচ করতে পেরে লাটিসোটা নিয়ে ডাকাতদের ধাওয়া করে জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর নবীগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তার নেতৃত্বে একটি টিম নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রবাসী ও বড় বড় ব্যবসায়ীদের বাড়ীতে ডাকাতির ঘটনা সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ হণ্য হয়ে খুজছিল। গত ২৩ ফেব্র“য়ারী গভীর রাতে উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের শিক্ষক মুতাব্বির হোসেনের বাড়ীতে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ডাকাতরি সাথে জাহাঙ্গীর জড়িত বলে জানা গেছে। গৃহকর্তার ছেলে প্রভাষক এনামুল হোসেন মামুন বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামীসহ ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। এর পর থেকে জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে বেড়াচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com