বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণকালে ডা. মুশফিক ॥ আমরা প্রত্যেকে নিজেকে রক্ষা করলেই দেশ সুরক্ষিত হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, করোনা মহামারি মোকাবেলায় আওয়ামীলীগ সরকার বহুমূখী পদক্ষেপ গ্রহণ করায় অনেক উন্নত দেশের চেয়েও করোনার প্রভাব বাংলাদেশে পড়েছে। সরকার দক্ষতার সাথে সময়োপযোগি পদক্ষেপ গ্রহন করায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার দ্রুত কমে এসেছে। তিনি বলেন, সরকারের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা পরিষদ থেকে করোনা মহামারির শুরু থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সাধারণ মানুষকে সচেতন ও সুরক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অক্সিজেনের অভাবে করোনায় আক্রান্ত কাউকে যেন আমাদের হারাতে না হয় সে জন্য বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পরিষদের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। আজ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হবে। এতে স্থানীয় জনগণ উপকৃত হবে।
গতকাল সোমবার বিকালে বাহুবল অফিসার্স ক্লাবে জেলা পরিষদের উদ্যোগে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
ডাঃ মুশফিক হোসেন চৌধুরী আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ জিরো টলারেন্সে নামিয়ে আনতে হলে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। শতভাগ মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা যদি প্রত্যেকে নিজেকে রক্ষা করলেই দেশ সুরক্ষিত হবে। এ জন্য প্রয়োজন দায়িত্ব বোধ ও সচেতনতা।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমএ মজিদ তালুকদার-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, ইপরজণ্ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিয়া আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আহমদ আওলাদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, উপজেলা ভাইস চেয়ারমান ইয়াকুত আলী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, শাহ আবদাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জী, মাস্টার মখলিছুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. বেনু দেব, পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুফি মিয়া ও সাধারণ সম্পাদক ফুল মিয়া চৌধুরী, লামাতাসী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিক মিয়া, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সৈয়দ এনাম, ইউপি মেম্বার শামীম আহমেদ, এলাইছ মিয়া, ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা জামাল চৌধুরী জয় প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com