বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী শেখ ছাদিকুর রহমান (শিশু) মিয়াকে একক প্রার্থী হিসেবে পাইকপাড়া গ্রামবাসীর সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আগামী বাউসা ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান (শিশু) মিয়াকে একক প্রার্থী হিসেবে পাইকপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় পাইকপাড়াস্থ শিশু মিয়ার বাসভবনে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অত্র গ্রামের বিশিষ্ট মুরুব্বি, সফিকুর রহমান চৌধুরী (সফু) মিয়ার সভাপতিত্বে ও দুলাল চৌধুরীর পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ আঃ রহমান। স্বাগত বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু। এতে গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, কওছর উদ্দিন চৌধুরী, কমরু খাঁ, মোঃ মকলিছ মিয়া, ছবিল মিয়া, ইজাজ মিয়া, জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ আহমদ আলী, আবদুল আল মামুন, সাজিদুর রহমান ময়না, লন্ডন প্রবাসী, সাহাব উদ্দিন, মারাজ মিয়া, শেখ ফরিদ খোকন, রোহেল চৌধুরী, হেলু চৌধুরী, উমর শরীফ মহসিন আরশ হোসেন, সৈয়দ মোজাহিদ আলী, বাবুল আহমেদ, আবু মিয়া আকঞ্জি, জালাল উদ্দীন চৌধুরী, মোঃ কামাল মিয়া, নাসির উদ্দীন, মাওঃ আতাউর রহমান, কনর উদ্দিন, দুদু মিয়া, হাজী গোলাই হেসেন, জুহিল চৌধুরী, রফিক মিয়া প্রমুখ। সভায় গ্রামে প্রায় ১ হাজার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সবার সর্বসম্মতিক্রমে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাইকপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে, আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু মিয়াকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গ্রামের উত্তর জামে মসজিদের ইমাম হাঃ মাওঃ সাহান উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com