বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে দ্বিতীয় ডোজ টিকা না নিয়েও টিকার সনদ গ্রহণ !

  • আপডেট টাইম শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দেশব্যাপী চলছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির অধীনে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদ। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পূর্বেই দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন উল্লেখ করে মোবাইল ফোনে বার্তা আসে তোফায়েলের। তাৎক্ষণিক সুরা অ্যাপে লগইন করে দেখতে পান তার টিকা সনদও তৈরি হয়ে গেছে। এমন ঘটনায় হতভম্ব তোফায়েল। চলছে আলোচনা সমালোচনার ঝড়। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, সার্ভার জটিলতার কারণে তোফায়েলের কাছে ভুল এসএমএস গেলেও দ্বিতীয় ডোজের টিকা পেতে তাকে কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে না। জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের বাসিন্দা তোফায়েল আহমদ গত (৭ আগস্ট) তার টিকা গ্রহণের প্রথম ডোজের তারিখ নির্ধারণ হয়। নির্ধারিত তারিখে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাকেন্দ্রে উপস্থিত হয়ে চীনা ভ্যাক্সিন সিনোফার্ম গ্রহণ করেন তিনি। দ্বিতীয় ডোজের জন্য ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত তারিখের পূর্বেই গত (৯ সেপ্টেম্বর) হঠাৎ তার মোবাইল ফোনে এসএমএস আসে যে তিনি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ সম্পন্ন করেছেন। তাৎক্ষণিক সুরা অ্যাপে ঢুকে তার টিকা সনদও তৈরি হয়ে গেছে দেখতে পান। পরে তিনি একটি ইন্টারনেট সার্ভিসের একটি দোকানে গিয়ে টিকা সনদ সংগ্রহ করেন। তোফায়েল আহমদ বলেন, গত (৭ আগস্ট) প্রথম ডোজ টিকা আমি গ্রহণ করি কিন্তু দ্বিতীয় ডোজ গ্রহণের পূর্বেই টিকা প্রদান সম্পন্ন হয়েছে এমন ম্যাসেজ আসে আমার ফোনে, এতে আমি হতভম্ব হয়ে যাই। পরে স্থানীয় একটি দোকান থেকে আমি সনদও প্রিন্ট আউট করেছি। এমন কর্মকা-ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, এটা কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা হয়েছে তবে ওই ব্যক্তিকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, সারাদেশে এইরকম ঘটনা ঘটছে, সার্ভার ও ডাটা এন্ট্রিতে ত্রুটির কারণে সাধারণত এরকম ঘটনা ঘটছে। তবে যার মোবাইল ফোনে দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে মর্মে বার্তা এসেছে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলেই তাকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে এতে কোনো সমস্যা হবেনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com