বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইউনিয়ন ব্যাংক হবিগঞ্জ শাখা উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শরীআহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে হবিগঞ্জে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর হবিগঞ্জ শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জ শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোঃ নজরুল ইসলাম, এসইভিপি গোলাম মোস্তফা, মোঃ আব্দুল কাদের। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় হারুন কমপ্লেক্সে অবস্থিত ইউনিয়ন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ শাখায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, ভবন মালিকের আফজল আহমেদ চৌধুরী, সিলেট শাখা ব্যবস্থাপক হুমায়ূন কবির, হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ। হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবব্দুল্লাহ, ভবন মালিক শাহ হারুন মিয়া সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com