মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মামলা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লাখাই উপজেলার মনতুল গ্রামের এখতিয়ার মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামে মৃত গোলাম হোসেন এ ছেলে। জানা যায়, আহত একতিয়ার মিয়ার ভাই নুর আলম এর সাথে প্রায় ৩ বছর পূর্বে বিয়ে হয় একই গ্রামের ইদন আলীর মেয়ে জোসনার। কিছুদিন পর তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে বিষয়টি মামলা হয়। এ ঘটনার জের ধরে বেশ কয়েকবার নুর আলম এর পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে জোসনার পরিবারের লোকজন। গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে করাব কদমতলীর কাছে নুর আলম এর ভাই গাড়ি নিয়ে হবিগঞ্জ আসার পথে তার গতিরোধ করে জোসনার পরিবারের কয়েক সদস্য। পরে পূর্ব পরিকল্পিতভাবে তারা একতিয়ার মিয়অর উপর হামলা চালায়। স্থানীয় লোকজন একতিয়ার মিয়ার শোর চিৎকার শোনে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত একতিয়ার মিয়া জানায়, গতকাল সকালে তিনি গাড়ি যোগে হবিগঞ্জ আসছিলেন। পথিমধ্যে করাব কদমতলী নামকস্থানে আব্দুর রউফ, রাজ্জাক, শাহীন, মুছা ও হাবিব সহ বেশ কয়েকজন লোক তার গাড়ি গতিরোধ করে তার উপর হামলা চালায়। এ সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com