সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর’ ছবি ফেসবুকে পোস্ট ॥ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও চ্যাটের ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (০৪ সেপ্টেম্বর) রাত ৮টায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার দিনগত রাতে ভুক্তভোগী নারীর মামলার পরিপ্রেক্ষিতে সবুজকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ। তিনি উপজেলার দোয়াখানী মহল্লার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রায় ৪ বছর ধরে মধ্যপ্রাচ্যে রয়েছেন। কয়েক মাস আগে সবুজের সঙ্গে তার বন্ধুত্ব হয়। মাঝেমধ্যেই দুজন ভিডিও চ্যাট করতেন। সবুজ ওই নারীর সঙ্গে ভিডিও চ্যাটের কিছু অশ্লীল দৃশ্য স্ক্রীনশট দিয়ে রাখেন ও সম্প্রতি ছবিগুলো অভিযোগকারী নারীর নামে ফেসবুক আইডি খুলে ছড়িয়ে দেন। ভুক্তভোগী নারী গত বৃহস্পতিবার এ ঘটনায় বানিয়াচং থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে পুলিশ সবুজকে গ্রেফতারের পর শনিবার আদালতে সোপর্দ করে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, মামলা তদন্তের জন্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবাসীর স্ত্রীর নামে খোলা ফেসবুক আইডিটি বন্ধের বিষয়েও তারা কাজ করবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com