বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিষাক্ত সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পাহাড়ি বিষাক্ত সাপের কামড়ে স্বপন সাঁওতাল (৩৮) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সুরমা চা বাগানের রেংগুটিলা এলাকার বাবু লাল সাঁওতাল এর ছেলে। জানা যায়- বৃহস্পতিবার বিকেলে সে ঘরের মধ্যে একটি বাচ্চা সাপ দেখতে পেয়ে ধরে ফেলে। তারপর সারা বিকেল ও সন্ধ্যায় পাড়া প্রতিবেশীদের সাপের খেলা দেখায়। রাতে সাড়ে ১১ টার দিকে খেলা দেখানোর সময় এক পর্যায়ে সাপটি স্বপন সাঁওতালের হাতে কামড় দেয়। কিন্তু বাচ্চা সাপ বিষ নেই ভেবে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সাপের বাচ্চাটিকে পেন্টের পকেটে নিয়ে সে ঘুমিয়ে পড়ে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। সুরমা চা বাগানের চিকিৎসক শওকত আলী জানান-শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে স্বপন সাঁওতালের বাড়িতে গিয়ে দেখি সে মারা গেছে। সুরমা চা-বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com