বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

বাহুবলে মাদক নিমূলে নবাগত ওসি’র দৃঢ় প্রত্যয়

  • আপডেট টাইম শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ মাদক নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাহুবল মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ প্রতিবেদকের সাথে আলাপচারিতায় তিনি এ মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, মাদক সামাজিক অস্থিরতার একটি বড় কারণ। তাই মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকুই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি বাহুবলের আইন-শৃংখলা বজায় রেখে মানুষের জানমালের নিরাপত্তা জোরদার করাই আমার ল্য থাকবে। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) মোঃ রকিবুল ইসলাম খান সদ্য বদলীজনিত বিদায় ওসি মোহাম্মদ কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারি পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরে ২০১৭ সালের মে মাসে পুলিশ পরিদর্শক হিসেবে পদন্নোতি লাভ করে কুমিল্লা জেলা, জাতিসংঘ মিশন, কক্সবাজার জেলা ও সর্বশেষ রবিশাল জেলায় কর্মরত ছিলেন। রকিবুল ইসলাম খান ব্যক্তি জীবনে এক পুত্রসন্তানের জনক। ঢাকা জেলার বাড্ডার বাসিন্দা তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com