রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কারামুক্তি দিবসের আলোচনা সভায় জিকে গউছ ॥ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই তারেক রহমান দেশে ফিরবেন

  • আপডেট টাইম শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অবিচ্ছেদ্য অংশ। আদালতকে ব্যবহার করে আর ফরমায়েশী রায়ের মাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দুরে রাখা যাবে না। ষড়যন্ত্রকারীরা তার রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই দেশনায়ক তারেক রহমান দেশে ফিরবেন। তারুণ্যের প্রতীক তারেক রহমান নতুন প্রজন্মের নেতৃত্ব দিতে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। তিনি গতকাল শুক্রবার রাত ৮টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন।
জেলা বিএনপি নেতা আব্দুল হান্নান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরদার মোঃ আইয়ুব আলী পোদ্দার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর এনামুল হক, জেলা বিএনপির সদস্য গীরেন্ড চন্দ্র রায়, আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা কামাল সিকদার, নাজমুল হোসেন বাচ্চু, এস এম আওয়াল, মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, মহসিন সিকদার, হাজী আব্দুল মালেক, এডভোকেট গুলজার খান, রবিউল আলম রবি, টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম রকি, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, আবু ছালেক, আব্দুল আহাদ আনসারী, রুহুল আমিন, আব্দল হক, আরব আলী, গাজী খান আফজল, মিজানুর রহমান সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com