বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুরাতন হাসপাতাল কোয়ার্টার দখল নিয়ে কর্মচারীদের সংঘর্ষ

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার দখল নিয়ে কর্মচারীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘ ২০ বছর ধরে শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার দখল করে রাখে হাসপাতালের কিছু কর্মচারীরা। এমনকি এসব কোয়ার্টারে অবৈধ বিদ্যুত সংযোগসহ পৌরসভার পানিও ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিল সরকারি কোষাগারে জমা দেয়া হয় না। তাছাড়া ১৯৯৮ সালে অনন্তপুর এলাকায় হবিগঞ্জ সদর হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখানে হাসপাতালের নার্স, আয়া ও পিয়নদের জন্য কোয়ার্টার বরাদ্দ রয়েছে। কিন্তু এ কোয়ার্টারে তারা না যেয়ে সরকারি অর্থ ফাঁকি দিতে পুরাতন কোয়ার্টারটি ব্যবহার করছে। এ নিয়ে প্রতিনিয়তই তাদের মাঝে মারামারি হয়। গতকাল মঙ্গলবার সকালের দিকে হাসপাতালের পিয়ন মোস্তফা মিয়া ও তার পুত্র মাহবুব মিয়া অপর পিয়ন আনোয়ার হোসেনের কোয়ার্টার দখল করতে যায়।
এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে অন্যান্য কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহত অবস্থায় আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫) কে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অন্যদের চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, পুরাতন কোয়ার্টারে থাকার কোনো নিয়ম নেই। বিষয়টি জেনে পরবর্তী ব্যবসথা নিবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com