বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ৫টি ফুটবল ক্লাবকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পদক বাবুল চৌধুরী জার্সি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শী ইউনিয়নের ঐতিহ্যবাহী রাইয়াপুর আদর্শ গ্রাম ফুটবল মাঠে গত ২৮ আগষ্ঠ বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাইয়াপুর একতা ক্রীড়া চক্র বনাম ভুবিরবাক সিনিয়র স্পোর্টিং ক্লাব অংশ নিয়ে তাদের ক্রীড়া নৈপুণ্যতা প্রদর্শন করে ৯০ মিনিটের এ উত্তেজনাকর খেলায় রাইয়াপুর একতা ক্রীড়া চক্র ভুবিরবাক সিনিয়র ফুটবল ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে। খেলায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ও নবীগঞ্জ উপজেলা রাইয়াপুরের কৃতিসন্তান যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরী প্রথম পুরস্কার ও কুর্শী ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু দ্বিতীয় পুরস্কার প্রদান করেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরীর পক্ষ থেকে রাইয়াপুর একতা ক্রীড়া চক্র ও ভুবিরবাক সিনিয়র স্পোর্টিং ক্লাব সহ সর্ব মোট ৫টি ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে ৫ সেট জার্সি (খেলার পোশাক) প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর যুবলীগ সদস্য সিরাজুল ইসলাম জাহেদ, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুস ছামাদ আজাদ, আকাবির রহমান, মৌলদ হোসেন ও লিটন মিয়া সাকিল সহ গ্রামের ছাত্র, যুবক এবং মুরুব্বীগন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com