রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মহদিরকোনা গ্রামে দিলারা আক্তার (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ওমান প্রবাসী কাওছার মিয়ার স্ত্রী। গতকাল (২৬ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রান্না ঘরের বাঁশের তীরের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় দিলারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারই শশুর রমিজ মিয়া। তাকে উদ্ধার করে তাৎক্ষনিক স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দিলারাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দিলারার পরিবারের দাবী, দিলারা আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে দিলারার শশুর এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলে ৪/৫ মাস যাবৎ টাকা পয়সা না দেয়ার কারণে দিলারা আত্মহত্যা করেছে। এলাকাবাসী বলছেন, দিলারার শাশুড়ী রওশনারা প্রায়ই দিলারাকে মানসিক নির্যাতন করতো। দিলারার বিরুদ্ধে ছেলে কাওছারের নিকট অনেক সময় মিথ্যা অভিযোগও করতো। এ কারণেই দিলারা আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারনা। চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জে মর্গে লাশ প্রেরন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com