বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ॥ সচেতনা বৃদ্ধি করে মা-শিশু মৃত্যুর হার কমাতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন-সরকার, জনপ্রতিনিধি ও এনজিওসহ সকলে এক সাথে কাজ করে মা ও শিশু মৃত্যুর হার কমাতে হবে। মা ও শিশু মৃত্যু সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে আপামর জনসাধারণের সেবা নিশ্চিত করতে হবে। গতকাল রোববার সকালে কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রম সীমান্তিক’র নতুন দিন কার্যক্রমের এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সীমান্তিক নতুন দিন কার্যক্রমের জেলার টিম লিডার সৈয়দ আবু ইউসুফের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রজেক্ট ম্যানেজার এমদাদ হোসেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আকিবউদ্দিন, নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, মীর খুরশেদ আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুছা মিয়া, অধ্যক্ষ সাইফুল হক মৃধা, সীমান্তিক কর্মকর্তা ছায়িদুর রহমান, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com