বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের যুদ্ধাপরাধী মামলার সাজাপ্রাপ্ত আসামী আঙ্গুর মিয়া সিলেট কেন্দ্রীয় কারাগারে মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা দ-প্রাপ্ত এক যুদ্ধাপরাধী মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে মুজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৮) নামের ওই ব্যক্তি মারা যান। এর আগে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান মুজিবুর। আমৃত্যু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে। যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালে তাকে আমৃত্যু কারাদ- দেন আদালত। মুজিবুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘বার্ধক্যজনিত রোগে ভোগেই মারা যান তিনি।’ কারাগার সূত্র জানায়, মুজিবুরকে গ্রেপ্তারের পর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে আমৃত্যু কারাদ- প্রদান করেন। পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। চলতি বছরের ২৫ মে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শুক্রবার বুকের ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জন তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মুজিবুর ও তার আরও দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়ে দ- দেন ট্রাইব্যুনাল। এরমধ্যে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com