স্টাফ রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হয়ে বাহুবলে ৬০ বছর বয়স্ক একজন মহিলা ইন্তেকাল করেছেন। ওই মহিলার করোনা উপসর্গ দেখা দিলে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল মারা যায়। এ নিয়ে সরকতারী হিসেব অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে জেলায় ৪৪ জন নারী-পুরুষ মারা গেছেন। এদিকে হবিগঞ্জে নতুন করে আরো ২৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ১২০টি নমুনা পরীক্ষা করে ২৭ জন আক্রান্ত পাওয়া যায়। আক্রান্তের হার ২২.৫%।
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১০ জন, বানিয়াচং উপজেলার ১ জন, চুনারুঘাট উপজেলার ৮ জন, বাহুবল উপজেলার ৭ জন ও উপজেলার লাখাই ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৬৬ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৭ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।