বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের লোকমান উদ্দিনের মৃত্যুতে ছাদিকুর রহমান শিশুর শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের ৪ বারের ইউ/পি সদস্য বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ ও বাউসা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক লোকমান উদ্দিন (৬৫) গতকাল বৃহস্পতিবার ভোর অনুমান ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বিকাল ৩ টায় ইউনিয়নের ইমামবাঐ-দক্ষিণ গ্রাম সরকারি প্রাইমারি স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৬ কন্যা সহ অসংখ্য আত্মাীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু। সংবাদ পত্রে, পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, লোকমান উদ্দিনের সাথে আমি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত একই পরিষদে কাজ করেছি, তার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এক সাথে রাজনীতি করেছি, তিনি ছিলেন এলাকার একজন সৎ সালিশ বিচারক এবং বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ। তিনি তার জীবনের মূল্যবান সময় এলাকার উন্নয়নে ব্যায় করেছেন। তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হল তার কখনো পূরণ হওয়ার নয়। তিনি বেদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com